স্ক্যানডিন্যাভিয়া- তৃতীয় পর্ব
স্ক্যানডিন্যাভিয়া তৃতীয় পর্ব পরের দিন সকালে ঘুম ভাঙ্গার পর ডেকে গিয়ে দেখলাম বাল্টিক সমুদ্র দিয়ে আমাদের জাহাজ স্টকহোমের বেশ কাছাকাছি চলে এসেছে। তাড়াতাড়ি fresh হয়ে breakfast করতে চলগেলাম।Continental break fast item এর ব্যাপ্তি দেখে অভিভূত হয়ে গেলাম। সমুদ্রের দিকে মুখ করে জানলার ধারে একটা seat নিয়ে রৌদ্রজ্বল দিনে নীল আকাশের নিচে ঘন নীল গভীর জলের উপর দিয়ে ভাসমান জাহাজে তীরের ঘন সবুজ বনরাশির মাঝে উঁকি মারা কাঠের বাড়ির মনোরম দৃশ্য দেখতে দেখতে বিভিন্ন ধরণের সুস্বাদু খাবারের সমাহার পানীয় সহযোগে সেবন করতে থাকলাম। এমনভাবে পেট পরিপূর্ণ করতে হবে যাতে আর মধ্যাহ্নভোজ না করতে হয়, সেটাই ছিল লক্ষ্য। এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পৌঁছাতে জাহাজ বন্দরে প্রায় প্রবেশ করে গেল। আমরাও ধীরে ধীরে পরপর জাহাজ থেকে নামার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পারলাম আমাদের লটবহর/ভ্রমণ সামগ্রী নিয়ে। বাস অপেক্ষাই করছিল আমাদের জন্য বন্দরের বাইরে।একে একে জায়গা নেবার পর বাস ছুটে চলল স্টকহোমের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের দিকে।মাঝপথে যোগ দিলেন tour guide আমাদের সাথে। তিনি আমাদের সঙ্গে পরিচয় সাড়ার পর...