স্ক্যানডিন্যাভিয়া-নবম পর্ব
স্ক্যানডিন্যাভিয়া-নবম পর্ব বরফাবৃত পাহাড়ের পাদদেশের county side এর সুন্দর পরিবেশের হোটেলকে পিছনে ফেলে পেট ভরে প্রাতঃরাশের পর আমাদের বাস এগিয়ে চলল এবার নরওয়ের রাজধানী ওসলোর শহর এলাকায়।মসৃণ যাত্রাপথের চারিদিকে সেই চোখ ধাঁধানো সবুজের সমারোহ-কোথাও বিস্তীর্ণার এলাকা জুড়ে চাষের জমি আবার কোথাও তৃণভূমির সবুজ কার্পেটের পেছনে খাড়া হয়ে আছে অজস্র বনরাশি। এইসব দৃশ্য উপভোগ করতে করতে চলেছি, কিছুক্ষণ পর একটা জায়গা এল যেখানে দেখলাম দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা ক্যারাভান।এই ক্যারাভান সম্বন্ধে প্রথম জেনেছিলাম যখন Soil Conservation এর কর্মসূত্রের প্রশিক্ষণের জন্য 1996 সালে চারমাস Australiaতে গেছিলাম। সেখানে একটা remote watershed visit করতে গিয়ে দেখেছিলাম, গবেষকরা time series data সংগ্রহের জন্য দীর্ঘদিন practical field এ ক্যারাভান কি করে থাকছ...