স্ক্যানডিন্যাভিয়া- ষষ্ঠ পর্ব
স্ক্যানডিন্যাভিয়া - ষষ্ঠ পর্ব প্রাতঃরাশ সেরে যথারীতি সকাল সকাল তৈরি হলাম বেরনোর জন্য। আজ আর সঙ্গে ভারী luggage নিতে হল না ,কারণ আজও সারাদিন এখানকার আরো অনেক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দৃশ্য ও সুন্দর প্রযুক্তির রাস্তা ঘাট ও মনমুগ্ধ পরিবেশ উপভোগ করে ফিরে আসতে হবে এখানেই। গতকালের মতোই অসাধারণ মসৃণ রাস্তার উপর দিয়ে বাসে করে নদী, পাহাড়, বনরাশি, তৃণভূমির ও ঝর্ণার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চললাম। মাঝে মাঝে চোখে পড়ছে ছোট ছোট জনবসতি। ছোট ছোট বাচ্ছারা সাইক্লিং করছে, ছুটে বেড়াচ্ছে, লেক এ সাঁতার কাটছে আবার কেউ freehand ব্যায়াম ও করছে। বাসের জানালায় চোখ যেন আঠার মতো লেগে আছে। বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে মোহিত হয়ে গেছি। এমনসময় বাস একটা বেশ চওড়া একটা নদীর ধারে এসে থামল।নদীর ধারে তখন একটা বেশ মায়াবী পরিবেশ। আবহাওয়া বেশ ঠাণ্ডা, ঘন কুয়াশায় নদীর দিকের visibility বেশ কমে গেছে। আর রাস্তার ধারের ঝাউবনের উপর মেঘ নেমে এসে প্রায় অর্ধেক ঢেকে ফেলেছে। আমাদের বাসসহ পার হতে হব...